২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে সিলিন্ডারের দোকানে বিস্ফোরণ, দগ্ধ ১০

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ১১:৩১:২৭ পূর্বাহ্ন
চট্টগ্রামে সিলিন্ডারের দোকানে বিস্ফোরণ, দগ্ধ ১০

চট্টগ্রামের চন্দনাইশে গ্যাস সিলিন্ডার দোকানে বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিন-চারজনের অবস্থা অবস্থা আশঙ্কাজনক। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে চরতি ইউনিয়নের চরপাড়া এলাকার ইউনুস মার্কেটে এ বিস্ফোরণ ঘটে।

 

 

দগ্ধরা হলেন- দোকান মালিক মাহবুবুর রহমান (৪৫), মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ লিটন (২৮) ও মোহাম্মদ ছালে (৩৩)।  

চন্দনাইশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাবের আহমেদ জানান, বিস্ফোরণের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দগ্ধ ১০ জনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। 

চমেক হাসপাতালে বার্ণ ইউনিটের চিকিৎসক ডা. মোহাম্মদ খালেদ বলেন, দগ্ধ ১০ জনকে আমাদের এখানে আনা হয়েছে।

 
তাদের বেশিরভাগই শ্বাসনালী পোড়া। পাশাপাশি তাদের শরীরে ৪০-৭০ শতাংশ বার্ন রয়েছে।

 

 
 
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ