দুবাইয়ের বহুসাংস্কৃতিক পার্ক গ্লোবাল ভিলেজ আনুষ্ঠানিকভাবে তাদের ৩০তম সিজনের তারিখ ঘোষণা করেছে। সেখানে আগামী ১৫ অক্টোবর থেকে ২০২৬ সালের ১০ মে পর্যন্ত দর্শনার্থীদের স্বাগত জানানো হবে। পাশাপাশি ২০০৫ সালে ১৭.২ মিলিয়ন বর্গফুটের দুবাইল্যান্ডে স্থানান্তরের দুই দশকের পূর্তি হবে।
শহরের বাসিন্দা ও পর্যটকরা গ্লোবাল ভিলেজের আয়োজন শুরুর অপেক্ষায় আছেন, যা দুবাইয়ের সবচেয়ে বেশি দর্শকপ্রিয় মৌসুমী আকর্ষণগুলোর একটি।
গ্লোবাল ভিলেজের টিকিট
অনলাইন টিকিট বিক্রি আগামী মাসে শুরু হবে বলে আশা করা হচ্ছে।
২৯তম সিজনে সপ্তাহের কর্মদিবসে অনলাইন টিকিটের মূল্য ছিল ২৫ দিরহাম (রবি থেকে বৃহস্পতিবার ও সরকারি ছুটি ব্যতীত)। এ ছাড়া যেকোনো দিনের টিকিট ওয়েবসাইটের মাধ্যমে ৩০ দিরহামে কেনা যেত।
সময়সূচি
যদিও ৩০তম সিজনের জন্য নির্দিষ্ট সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি, তবে আগে সাধারণ সময়সূচী ছিল:
কর্মদিবস : বিকেল ৪টা থেকে মধ্যরাত পর্যন্ত
সপ্তাহান্ত ও সরকারি ছুটির দিন : বিকেল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত
এ ছাড়া রমজান মাসে সাধারণত সময় বৃদ্ধি পায়। মঙ্গলবার পরিবার দিবস হিসেবে নির্ধারিত, শুধু পরিবার, দম্পতি ও নারীদের জন্য।
ভিআইপি প্যাক
নতুন সিজনের আগে গ্লোবাল ভিলেজ সীমিত ভিআইপি প্যাকও প্রকাশ করবে। এতে সংরক্ষিত পার্কিং, রেস্তোরাঁ রিজার্ভেশন, কার্নিভাল রাইড ও গেমে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার ও অন্যান্য সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।
এই সিজনে যা আশা করা যাবে
যদিও ৩০তম সিজনের নতুন আকর্ষণ, প্যাভিলিয়ন বা শোর বিস্তারিত এখনো ঘোষণা করা হয়নি। তবে দর্শনার্থীরা গ্লোবাল ভিলেজের পরিচিত অনেক অভিজ্ঞতা আশা করতে পারেন, যেমন:
৩০তম সিজনের নতুন আকর্ষণ, পারফরম্যান্স ও বিশেষ ইভেন্টের বিস্তারিত আগামী কয়েক সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে।
সূত্র : গালফ নিউজ