২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

বাগেরহাটে ঢিলেঢালা হরতাল, আসছে নতুন কর্মসূচি

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৩:০৬:৩৬ অপরাহ্ন
বাগেরহাটে ঢিলেঢালা হরতাল, আসছে নতুন কর্মসূচি

বাগেরহাটে ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলাজুড়ে চলছে সকাল-সন্ধ্যা হরতাল। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে হরতালের সমর্থনে বাগেরহাট আদালত চত্বর ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীদের।

 

তবে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ব্যবসায়ীদের আবেদন ও সাধারণ মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে হরতাল শিথিল করা হয়েছে বলে জানিয়েছেন নেতাকর্মীরা। এর আওতায় মহাসড়কে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক ছাড়া অ্যাম্বুলেন্স, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর গাড়ি, বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিসের গাড়ি, পরীক্ষার্থীদের যানবাহন, রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল ও বাইসাইকেলকে হরতালের বাইরে রাখা হয়েছে।

 
সেই সঙ্গে খোলা রয়েছে জেলার সব দোকানপাট।

হরতালের কারণে জেলার সরকারি অফিস ও আদালতের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে মহাসড়কগুলোতে সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।

এদিকে আগামীকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ও বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সর্বদলীয় সম্মিলিত কমিটির পক্ষ থেকে ঘোষিত হরতাল পালিত হবে কি না, সে বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ. সালাম।

 

 

তিনি জানান, বেলা ৩টায় সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দ নিয়ে বৈঠক হবে। বৈঠক শেষে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ