রংপুরের তারাগঞ্জে পাঁচ মাস বয়সী শিশুকন্যাকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে মা তুলসি রানী পুতুলের (২৫) বিরুদ্ধে। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের পলাশবাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, শিশুটির বাবা বাবু লাল স্থানীয় একটি হোটেলের শ্রমিক। তার স্ত্রী তুলসি রানী কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
মৃত শিশুর বাবা বাবু লাল সাংবাদিকদের বলেন, ‘আমার স্ত্রী কিছুদিন ধরে অসুস্থ। তাই বাচ্চা মায়ের কাছে ছিল। সকালে বাচ্চা কান্না করছিল বলে মা স্ত্রীকে দেয় দুধ খাওয়ানোর জন্য।
শিশুটির দাদি পাতানী রানী বলেন, ‘বউমার মাথার সমস্যা আছে।
প্রতিবেশীরা জানান, শিশুটির মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। মা হয়ে কীভাবে সন্তানকে হত্যা করতে পারে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা।
তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক সাংবাদিকদের বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পরে ওই নারীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। বাচ্চার জন্মের পর থেকে ঠিকমতো রান্না বা গৃহস্থালির কাজ করতে পারেন না। দুই সন্তান সামলাতেও কষ্ট হচ্ছিল। তাই হঠাৎ রাগ বা মানসিক চাপে শিশুটিকে হত্যা করেছেন বলে দাবি করেছেন।’
তিনি আরো বলেন, ‘স্বজনেরা জানিয়েছেন তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে আসলেই মানসিক সমস্যা ছিল, নাকি অন্য কোনো কারণে এ ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’