২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বিক্ষোভ চলাকালে লুটপাট-সহিংসতা নিয়ে যা বললেন কার্কি

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৬:৩৮:৪৬ অপরাহ্ন
বিক্ষোভ চলাকালে লুটপাট-সহিংসতা নিয়ে যা বললেন কার্কি

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশিলা কার্কি রোববার বলেছেন, সাম্প্রতিক জেন-জি বিক্ষোভ চলাকালে অগ্নিসংযোগ ও ভাঙচুর ছিল রাষ্ট্রবিরোধী অপরাধমূলক কাজ। দায়িত্ব গ্রহণের পর সিংহদরবার থেকে প্রথম ভাষণে তিনি বলেন, এসব অপরাধ তদন্ত করে সত্য উন্মোচন করতে হবে এবং দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।

কার্কি জানান, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসা প্রদানের ব্যবস্থা ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে। পাশাপাশি তার সরকার নির্বাচনের আয়োজন করবে বলে প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, ‌‘মাত্র ২৭ ঘণ্টার বিক্ষোভেই যে পরিবর্তন ঘটেছে, তা আমি আগে কখনো দেখিনি। এই প্রজন্মের দাবিগুলো পূরণ করতে হলে আমাদের দৃঢ় সংকল্প নিয়ে কাজ করতে হবে। আমি ইচ্ছা করে আসিনি, আপনাদের আহ্বানেই এই দায়িত্ব নিয়েছি।’

প্রধানমন্ত্রী কার্কি আরও বলেন, আন্দোলনের নামে যা ঘটেছে, তা পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে বলেই মনে হচ্ছে, যা ষড়যন্ত্রের প্রশ্নও উত্থাপন করেছে।

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ