২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ইতালি প্রবাসীর ভবনে ঢুকে ৪ জনকে কুপিয়ে জখম

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০১:০১:৩২ অপরাহ্ন
ইতালি প্রবাসীর ভবনে ঢুকে ৪ জনকে কুপিয়ে জখম

মাদারীপুরে নির্মাণাধীন ভবনে ঢুকে এক ইতালী প্রবাসীর ওপর হামলার ঘটনা ঘটেছে। বাধা দেয়ায় ইতালী প্রবাসীসহ ৪ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শহরের বাগেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। 
 

আহতরা হলেন- সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নের পুরাণ রাজার এলাকার জাহাঙ্গীর হাওলাদার ছেলে ইতালী প্রবাসী জুয়েল হাওলাদার, ঘটকচর এলাকার ইসকেনদার হাওলাদারের ছেলে সাহাবুদ্দিন হাওলাদার, সাহাবুদ্দিন হাওলাদারের স্ত্রী রুমা বেগম, নতুন শহর মাদারীপুর এলাকার ফেরদাউস লস্করের স্ত্রী রহিমা বেগম।  
 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইতালী প্রবাসী জুয়েল হাওলাদার মাদারীপুর শহরের বাগেরপাড় এলাকায় জমি কিনে সম্প্রতি বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। সেই নির্মাণাধীন বাড়ির ভেতরে রাজমিস্ত্রীদের সাথে কথা বলছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে জুয়েলের ওপর হামলা চালায়।

এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ইতালি প্রবাসীসহ ৪ জনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। 

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. আদিল হোসেন জানান, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ