২৪ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিবিরের ক্যারিয়ার গাইডলাইন

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ১০:৩৪:১৮ অপরাহ্ন
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিবিরের ক্যারিয়ার গাইডলাইন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২৫ এর আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা।

 
 

 

 
 

শুক্রবার দুপুরে সুনামগঞ্জ শহরে পানসী রেস্টুরেন্টের পার্টি সেন্টারে উৎসবমুখর পরিবেশে এই নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম সম্পন্ন করে সংগঠনটি।

 
 

 

 
 

সুনামগঞ্জ জেলা শিবিরের সভাপতি মেহেদী হাসান তুহিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি তারেক মনোয়ার।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মো: আবুল কালাম আজাদ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট আবুল বাশার।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ