২৩ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

​হাটহাজারী মাদরাসার ছাত্রদের সাথে জশনে জুলুসকারীদের সংর্ঘষ

স্টাফ করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ০৬-০৯-২০২৫ ১১:৩৭:২৯ অপরাহ্ন
​হাটহাজারী মাদরাসার ছাত্রদের সাথে জশনে জুলুসকারীদের সংর্ঘষ
চট্টগ্রামের দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার ছাত্রদের উপর আজ ১২ রবিউল আউয়াল জনশনে জুলুসের মিছিল থেকে হামলা হয়েছে এমন অভিযোগ শিক্ষার্থীদের।  আজ শনিবার সন্ধ্যায় ‘ জনশনে জুলুসের মিছিল থেকে হামলা’ একদল লোক মাদরাসার ওপর হামলা চালায়।চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম (হাটহাজারী মাদ্রাসা) সামনে এক যুবক অশোভন অঙ্গভঙ্গির করে ছবি তুলে ফেসবুকে পোস্ট দেওয়ায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।এ ঘটনায় শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাটহাজারীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ হয়। এতে যানচলাচল বন্ধ রয়েছে।

চট্টগ্রামের হাটহাজারীতে মসজিদ ও মাদরাসার সামনে ডিজে, ঢোল-তবলা বাজিয়ে নাচ-গান এবং কটূক্তিকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের ফলে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, এলাকার মাজারপন্থীরা একটি মসজিদ ও মাদরাসার সামনে উচ্চ শব্দে ডিজে গান বাজিয়ে এবং ঢোল-তবলা নিয়ে অশ্লীল নাচ-গান করছিল।


এসময় মাদরাসার ছাত্ররা তাদের এই ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাজারপন্থীরা ছাত্রদের লক্ষ্য করে কটূক্তি ও উস্কানিমূলক মন্তব্য করলে পরিস্থিতি দ্রুত অবনতি হয় এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে আহতদের সংখ্যা ২০ ছাড়িয়ে গেছে। আহত মাদরাসা ছাত্রদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হচ্ছে। তবে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

স্থানীয় সূত্র জানায়, আরিয়ান ইব্রাহিম নামের ওই যুবক সকালে নিজের ফেসবুক আইডিতে ছবি পোস্ট করেন। বিষয়টি জানাজানি হলে কওমি মহলে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফটিকছড়ি থানা-পুলিশ তাকে পৌর সদর থেকে আটক করে। আরিয়ান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আটক হওয়ার পর তিনি ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করেছেন।

ঘটনার সূত্রপাত হয় দুপুরে। অভিযোগ রয়েছে, আরিয়ান ইব্রাহিম নামে ফটিকছড়ি পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড শাখার ছাত্রদল নেতা, যিনি মতাদর্শে সুন্নি, তিনি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত জশনে জুলুস র‌্যালি হাটহাজারী মাদ্রাসার সামনে দিয়ে যাওয়ার সময় মাদ্রাসার দিকে আঙুল তুলে ‘অশোভন ইঙ্গিত’ করেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অভিযোগ করেন, আরিয়ান ইচ্ছাকৃতভাবে উসকানি দিয়ে মুসলমানদের মধ্যে দাঙ্গা বাধানোর চেষ্টা করেছেন।

এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফটিকছড়ি পৌরসভা শাখা এক বিবৃতিতে জানিয়েছে, আরিয়ান ইব্রাহিমের সঙ্গে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই। তাঁর বিরুদ্ধে মিথ্যাভাবে সংগঠনের নাম ব্যবহার করার অভিযোগ এনে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক একরাম চৌধুরী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, আরিয়ানের কর্মকাণ্ড সম্পূর্ণ ব্যক্তিগত এবং সংগঠন এর দায়ভার বহন করবে না।


এদিকে মাদরাসার শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে,কোন উস্কানিতে তারা যেন উত্তেজিত না হয়ে পড়াশোনায় মনোযোগ দেয় এবং আগামিকালের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করে।
চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার সামনে অশালীন অঙ্গভঙ্গি করে ফেসবুকে ছবি পোস্ট করার ঘটনায় আরিয়ান ইব্রাহীম (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফটিকছড়ি পৌরসভার শফিকিয়া দরবার শরীফ এলাকা থেকে তাকে আটক করা হয়। আরিয়ান ওই এলাকার মৃত মো. মুছার ছেলে।


পুলিশ জানিয়েছে, আরিয়ান ইব্রাহীম দুপুরে চট্টগ্রামের জশনে জুলুসে যাওয়ার পথে হাটহাজারী মাদরাসার সামনে দাঁড়িয়ে অশালীন ভঙ্গিতে ছবি তোলে।


পরে সেই ছবিটি সে ফেসবুকে পোস্ট করলে তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তার এই কর্মকাণ্ডে ফটিকছড়ি ও হাটহাজারীর কওমী অঙ্গনে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়।

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, অভিযুক্তের ফেসবুক আইডি ডি-অ্যাকটিভ করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঘটনার পরপরই পুলিশকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এবং এলাকাবাসীকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ