২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

​নিখোঁজের ৩ দিন পর নদীতে মিলল জমিয়তের এমপি প্রার্থীর লাশ। বিচারের দাবীতে উত্তাল সুনামগঞ্জ

​নিখোঁজের ৩ দিন পর নদীতে মিলল জমিয়তের এমপি প্রার্থীর লাশ। বিচারের দাবীতে উত্তাল সুনামগঞ্জ


নিখোঁজের তিন দিন পর সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের মনোনয়নপ্রত্যাশী প্রার্থী মাওলানা মোস্তাক আহমদ গাজীনগরীর মরদেহ পুরনো সুরমা নদী থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশে খবর দেন। পরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। 
 
জানা গেছে, গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ হন মোস্তাক আহমদ। পরদিন বুধবার তার সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। বৃহস্পতিবার দিনভর সুনামগঞ্জ জেলা ও শান্তিগঞ্জ উপজেলা সদরে জমিয়তে উলামায়ে ইসলামের নেতারা তার সন্ধান চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। মাওলানা মোস্তাক আহমদ গাজীনগরী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ জানায়, দিরাই উপজেলার শ্যামনগর এলাকায় পুরান সুরমা নদীর যে স্থানটিতে মরদেহটি পাওয়া গেছে, সেটি দিরাই, শান্তিগঞ্জসহ দুই থানার মিলনস্থল। দুই থানার পুলিশ স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিয়েছে। 


 
সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য এ টি এম হেলাল বলেন, মাওলানা মোস্তাক গাজীনগরী একজন ভালো মানুষ ছিলেন। তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন। আজ নদীতে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থল দিরাই ও শান্তিগঞ্জ থানার মিলনস্থল। আমরা দুই থানা মিলে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি নিয়েছি। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে তদন্তও শুরু হয়েছে।

মাওলানা মো. মুশতাক আহম্মদ গাজীনগরী শান্তিগঞ্জের বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের আব্দুল মন্নানের ছেলে। তিনি সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হাম্মাদ আহমদ গাজীনগরীর চাচাতো ভাই। আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হাম্মাদ আহমদ গাজীনগরীর একনিষ্ট কর্মী মোস্তাক আহমদ গাজীনগরী নিখোঁজের সংবাদে তার কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। নিখোঁজ মোস্তাকের পরিবার ও স্বজনরা উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন।

 


বুধবার বিকেলে মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর স্ত্রী রুবি বেগম শান্তিগঞ্জ থানায় এই বিষয়ে সাধারণ জিডি করেছেন। মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর সন্ধান চেয়ে প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট সকলের নিকট আন্তরিক সহযোগিতা কামনা করেছেন দলের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত ১১ টায় সর্বশেষ তাকে দিরাই সড়ক মোড়ে দেখা গেছে।



সুনামগঞ্জ জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রোকনউদ্দিন জানিয়েছেন, মঙ্গলবার মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী সুনামগঞ্জ এসেছিলেন। তাদের একজন জুনিয়র কর্মী সুমন আহমদ হুজুরকে য়াওয়ার সময় সিএনজিতে তুলে দিয়েছেন, দিরাই সড়কমোড়ে গেছেন হুজুর। ১১টা ২০ মিনিট পর্যন্ত উনাকে দিরাই সড়কমোড়ে একটি সিসি ক্যামেরায় দেখা গেছে। সিসি ক্যামেরা থেকে বের হওয়ার পরে উনাকে আর পাওয়া যায় নি। 
মুস্তাক আহমদ গাজিনগরীর স্ত্রী রুবি বেগম বলেন, মঙ্গলবার আটটার দিকে বলছিলেন পাথারিয়া বাজার যাবেন। এরপরে আমি নামাজ পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। আমার মেয়ে পড়তে বসছিল, তাকে বলছি বাবা আসলে যেন আমাকে ডাক দেয়। আমার মেয়ে অপেক্ষা করতে করতে দশটা একান্ন মিনিটে ফোন দিয়েছে তখন তিনি বলেছেন, আমি সুনামগঞ্জে এসেছিলাম। আসব বলে ফোন রেখে দিয়েছেন। এর দুই মিনিট পরে তিনি আবার ফোন দিয়ে বলেছেন, আমি এক ঘণ্টার মধ্যে আসছি, এটাই ছিল লাস্ট কথা। এরপর সারারাত ফোন দিছি তখন আর কল যায় নি, সারারাত আর আমার ঘুম আসে নি।’ 


মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর সাথে কারো কোন শত্রুতা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক কোন বিষয় যদি থাকে সেটা আমি জানি না। এছাড়া উনার সাথে ব্যক্তিগত কারো কোন দ্বন্দ্ব নেই। আমি বুধবার বিকেলে শান্তিগঞ্জ থানায় জিডি করছি।

 


এদিকে বুধবার রাত ৮টায় সুনামগঞ্জ জেলা জমিয়তের সহসভাপতি নিখোঁজ হওয়ায় প্রশাসনের জরুরি সহযোগিতা কামনা করেন জমিয়ত মহাসচিব। দলীয় ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে উল্লেখ করা হয়, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী হঠাৎ নিখোঁজ হওয়ায় আমরা গভীর উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করছি। তিনি মঙ্গলবার রাত ১১টা থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। একজন আলেমে দ্বীন ও সংগঠকের এভাবে হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় তার পরিবার, এলাকাবাসী এবং সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে। এই অবস্থায় প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট সকলের নিকট আন্তরিকতাপূর্ণ জরুরি সহযোগিতা কামনা করছি।

 


বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী একই কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, এ বিষয়টিকে হালকাভাবে নেওয়ার কোন সুযোগ নেই। এই ঘটনায় কোন চক্রান্ত বা অপহরণের আলামত থেকে থাকলে, তাও খুঁজে বের করার দাবী জানান। 
বৃহস্পতিবার দুপুরে মোস্তাক আহমদ গাজীনগরীর ভাই আবুল ফয়েজ জানালেন, তারা খুবই উদ্বিগ্ন। আইনশৃঙ্খলা বাহিনী বৃহস্পতিবার বেলা আড়াইটা পর্যন্ত তার কোন খোঁজ দিতে পারে নি।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দিরাই উপজেলার শরিফপুর বাট্টা এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তাঁর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। এ রপোর্ট লেখার সময় (সকাল সাড়ে দশটা) পুলিশ মরদেহ উদ্ধারের কাজ করছে। মোস্তাকের ভাই আবুল ফয়েজ বিষয়টি নিশ্চিত করে জানান, তারা মুশতাক গাজীনগরীর লাশ উদ্ধারের কাজ করছেন। জেলা জমিয়তের নেতা সুনামগঞ্জ -৩ আসনের জমিয়তের সম্ভাব্য প্রার্থী হাম্মাদ আহমদ গাজীনগরী মোস্তাকের লাশ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে এই এটিকে পরিকল্পিত হত্যাকান্ড দাবী করে এর দ্রুত বিচার দাবী করেছে জমিয়তে উলামায়ে ইসলামের নেতা র্কমীরা। আজ সকাল থেকে উত্তাল রয়েছে সুনামগঞ্জ।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ