২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ঈদগাঁওয়ে দেশীয় অস্ত্রসহ যৌথ বাহিনীর হাতে গ্রেফতার-২

সেলিম উদ্দিন, কক্সবাজার
আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০৭:৫১:৪৪ অপরাহ্ন
ঈদগাঁওয়ে দেশীয় অস্ত্রসহ যৌথ বাহিনীর হাতে গ্রেফতার-২
কক্সবাজারের ঈদগাঁওয়ে অভিযান চালিয়ে একটি দেশীয়  তৈরী এলজি অস্ত্রসহ সংঘবদ্ধ অপরাধী চক্রের দুই রোহিঙ্গা সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (২সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার ভোমরিয়াঘোনা ফরেস্ট অফিস খেলার মাঠ সংলগ্ন রাস্তার উপর যৌথবাহীনির চেকপোস্টে তল্লাসিকালে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতাররা হলেন উখিয়া কুতুপালং ক্যাম্পের আবদু শুক্কুরের পুত্র মোঃ ইব্রাহিম (১৯) ও নুর আলমের পুত্র মোঃ সালাম (১৯)। এ সময় তাদের হেফাজত হতে একটি দেশীয় তৈরী এলজি অস্ত্র উদ্ধার করা হয়।

ঈদগাঁও থানার বরাত দিয়ে এসআই অনুপ কুমার ধর বলেন, গতকাল মঙ্গলবার রাতে থানা পুলিশ ও যৌথ বাহিনীর একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ভোমরিয়াঘোনা খেলার মাঠ সংলগ্ন রাস্তার উপর তল্লাসি চৌকি বসিয়ে দেশীয় অস্ত্রসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। 

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মছিউর রহমান বরেন,  গ্রেফতাররা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য।  তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা হয়েছে। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ