২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

বাহুবলে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

মোঃ সোহান মিয়া, বাহুবল (হবিগঞ্জ)
আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৫:৩৫:৩৮ অপরাহ্ন
বাহুবলে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
হবিগঞ্জের বাহুবলে পানিতে ডুবে মাহিন নামের সাড়ে ২ বছর ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) দুপুর ১২ টার দিকে উপজেলার মহব্বতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাহিন মহব্বতপুর গ্রামের এনামুল হকের ছেলে।

জানা গেছে, রবিবার দুপুরে শিশু মাহিন খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে ধানক্ষেতে পানিতে পড়ে যায়। পরে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের ধানক্ষেতে ভেসে থাকা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মিজানুর রহমান শাহিন মৃত ঘোষণা করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেন বাহুবল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, শিশুটির মৃত্যুর খবরের বিষয়টি আমি অবগত নই। এখন আপনার কাছ থেকে শুনলাম।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ