২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

নিউ ইয়র্কে জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উদযাপন

আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ১১:০৬:১২ পূর্বাহ্ন
নিউ ইয়র্কে জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উদযাপন
facebook sharing buttontwitter sharing buttonskype sharing buttontelegram sharing buttonmessenger sharing buttonviber sharing buttonwhatsapp sharing button
নিউ ইয়র্কে জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী পালন করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন। 
শুক্রবার তাদের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার অর্থ বিষয়ক বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী । বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী । এতে স্বাগত বক্তব্য দেন কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক । 
অনুষ্ঠান শুরুতে ২০২৪ এর জুলাই অভ্যুত্থানে শহীদ এবং সম্প্রতি বাংলাদেশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের শোকাবহ ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় । এরপর জুলাই অভ্যুত্থানের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। বাংলাদেশের পোশাক

প্রধান অতিথির বক্তব্যে ড. আনিসুজ্জামান চৌধুরী জুলাই অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের আত্মার শান্তি কামনা করেনএবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ও আহতের ঘটনায় শোক প্রকাশ করেন। 

তিনি বাংলাদেশের ক্রম-বর্ধমানঅর্থনীতি, দ্রুত বিকাশমান শিল্প ও সেবাখাত, তরুণ জনগোষ্ঠী, পরিশ্রমী এবং মেধাবী শ্রমের সহজলভ্যতা, দ্রুত-প্রসারমান প্রযুক্তি-সামর্থ্যসহ প্রাসঙ্গিক বিষয়গুলো উল্লেখ করে অর্থনীতির চাকা সচল রাখার নিমিত্ত যুক্তরাষ্ট্রে বসবাসকারী রেমিট্যান্স যোদ্ধাদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
বিশেষ অতিথির বক্তৃতায় রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশি ছাত্র-জনতার অবিস্মরণীয় ত্যাগের পাশাপাশি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্রে বাসবাসরত প্রবাসীদের অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।  

কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক তার স্বাগত বক্তব্যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকার যে সংস্কার কর্মসূচী গ্রহণ করেছে তা বাস্তবায়নে প্রবাসীদের  ঐকান্তিক সহযোগিতা কামনা  করেন। 

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশি শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ