মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত শুক্রবার ঘোষণা করেছে, যে প্রায় সব বৈশ্বিক শুল্ক যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপ করেছেন, তা আইনবিরুদ্ধ। আদালত বলেছে, ট্রাম্পের জরুরি ক্ষমতার ব্যবহার অতিরিক্ত এবং আইন অনুযায়ী বৈধ নয়।
কোর্টের এই রায় মে মাসে আন্তর্জাতিক বাণিজ্য আদালতের রায়কে সমর্থন করে, যা ট্রাম্পের যুক্তি খারিজ করেছে। ট্রাম্প দাবি করেছিলেন, তার বৈশ্বিক শুল্ক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন অনুযায়ী বৈধ। তবে আপিল কোর্ট বলেছে, এই আইন শুল্ক বা কর আরোপের জন্য বিস্তৃত ক্ষমতা দেয় না। আদালতের ভাষায়, ‘শুল্ক আইন অনুযায়ী বৈধ নয় এবং কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্টের ক্ষমতা নেই।’
রায়ে বলা হয়েছে, আপিল কোর্ট শুল্ক অবিলম্বে বাতিল করেনি। শুল্কগুলো মধ্য অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে, যাতে প্রশাসন সর্বোচ্চ আদালতে আপিল করতে পারে। ট্রাম্প ইতোমধ্যেই এটি জানিয়েছেন এবং সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘রায় যদি স্থায়ী হয়, তবে তা মার্কিন অর্থনীতির জন্য বিপর্যয় সৃষ্টি করবে।’