২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

গাজা দখলের পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইসরাইলের মন্ত্রিসভা

আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ১০:৫৮:১২ পূর্বাহ্ন
গাজা দখলের পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইসরাইলের মন্ত্রিসভা
গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা। এর আগে গাজা শহর দখলের প্রস্তাব দেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়েছে, নেতানিয়াহুর কার্যালয় অবশ্য পরিকল্পনাটি এখনও প্রকাশ্যে নিশ্চিত করেনি।নির্বাচিত 
অ্যাক্সিওসের সাংবাদিক ব্যারাক র‌্যাভিড বলেছেন, নিরাপত্তা মন্ত্রিসভা হামাসকে পরাজিত করার জন্য ওই পরিকল্পনা অনুমোদন দিয়েছে। আরও বলেছেন, ইসরাইলের সামরিক বাহিনী গাজা দখলের প্রস্তুতি নেবে এবং যুদ্ধক্ষেত্রের বাইরে বেসামরিক জনগণকে মানবিক সহায়তা প্রদান করবে। এক ইসরাইলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে র‌্যাভিড বলেন, ইসরাইলের লক্ষ্য হলো সকল ফিলিস্তিনিদের ৭ অক্টোবরের মধ্যে গাজা থেকে সরিয়ে অন্য এলাকায় নিয়ে যাওয়া।

তিনি আরও বলেছেন, গাজা শহরে অবস্থানকারী হামাসের সদস্যদের ওপর অবরোধ আরোপ করা হবে। একই সময় গাজা শহরে স্থল আক্রমণ চালানো হবে। আল জাজিরার সাংবাদিক শিহাব রত্তনসি বলেছেন, ইসরাইলের গাজা শহর দখলের পরিকল্পনা বেশ কয়েকদিন ধরেই টেলিগ্রাফে প্রচারিত হচ্ছে। নেতানিয়াহু যাই করতে চান তাতেই তিনি সবুজ সংকেত দেন। 

বৃহস্পতিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইসরাইল সমগ্র গাজা দখল করবে। তিনি আরও বলেন, ইসরাইল গাজার শাসক গোষ্ঠী হতে চায়না। এটি তৃতীয় কোনো পক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।

 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ