২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বাহুবলে পঁচা গরুর মাংস জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত

আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ১০:২৪:০৬ অপরাহ্ন
বাহুবলে পঁচা গরুর মাংস জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত

মোঃ সোহান মিয়া, বাহুবল (হবিগঞ্জ) :

 

হবিগঞ্জের বাহুবল বাজারে একতা মাংসের দোকানে অভিযান চালিয়ে গরুর পঁচা মাংস জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে মাংস বিক্রির দায়ে নগদ ৫ হাজার টাকা অর্থদণ্ড ও ফ্রিজে রক্ষিত গরুর পঁচা মাংস জব্দ করা হয়। 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাহবুবুল ইসলাম ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আলী আকবর খান বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে এ মাংসের দোকানে যৌথ অভিযান পরিচালনা করেন। 

অভিযোগ রয়েছে বাহুবল তালুকদার টাওয়ার সংলগ্ন ফরিদ মিয়ার মালিকানাধীন একতা মাংসের দোকানে দীর্ঘদিন ধরে রুগ্ন ও চোরাই গরু এবং ফ্রিজিং পঁচা মাংস বিক্রি করা হচ্ছে।

কিন্তু ফরিদ মিয়া স্থানীয় একটি প্রভাবশালী চক্রের ছত্র-ছায়ায় এ অপকর্ম করে চলছে। 

এমন অভিযোগের তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসনের পক্ষ হতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে ২০ কেজি পঁচা মাংস জব্দ ও দোকান কর্মচারীকে ৫ হাজার টাকা জরিমানা করে দোকান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। এ সময় বাহুবল মডেল থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ