২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বিশেষ প্রতিবেদক:

আমেরিকার চাপে নতিস্বীকার নয়: বিশ্বমঞ্চে ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের কড়া বার্তা

স্টাফ করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৮:০০:১৪ অপরাহ্ন
আমেরিকার চাপে নতিস্বীকার নয়: বিশ্বমঞ্চে ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের কড়া বার্তা
রানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং সম্প্রতি চলমান আক্রমণকে ‘অন্যায্য ও মানবতাহীন’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বা পশ্চিমা কোনো শক্তির কাছে তার দেশ কখনো নতিস্বীকার করবে না।

শুক্রবার (১৬ অক্টোবর) আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে আয়োজিত জীববৈচিত্র্য বিষয়ক বিশ্ব শীর্ষ সম্মেলনের (লিডার্স সামিট অন বায়োডাইভারসিটি) ফাঁকে জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে বসেন ইরানি প্রেসিডেন্ট। বৈঠককালে যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নীতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি।

ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির বরাতে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের এসব বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা মানবিক কাঠামোর বহুদূরে এবং সাম্প্রতিক মাসগুলোতে পরিচালিত তাদের হামলা বা আক্রমণগুলো সম্পূর্ণ অন্যায্য ও অমানবিক।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, ইরান কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। তার দেশের বিরুদ্ধে যে বিধ্বংসী প্রচারণা চালানো হচ্ছে, সেগুলোকে তিনি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে অভিহিত করেন।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আরও জোর দিয়ে বলেন, ইরান সবসময়ই যেকোনো সংকট নিরসনে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে প্রস্তুত ছিল এবং এখনও রয়েছে। তবে প্রতিপক্ষরা যদি ভেবে থাকে যে শক্তি প্রদর্শন বা চাপ সৃষ্টি করে ইরানকে আত্মসমর্পণ করানো যাবে, তবে তারা ভুল ভাবছে। জোরজবরদস্তি বা শক্তির মুখে ইরান কখনই মাথা নত করবে না।

সূত্র: আল-জাজিরা


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ