"ফেতনায়ে মামুনিয়া ও মাওলানা আব্দুল হক আজাদের গর্জন" নামে শাকের হোসাইন শিবলী একটি বই লিখেছেন বলে অনলাইনে দেখা যাচ্ছে।
এই বইয়ের শিরোনামে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম নায়েবে আমীর মাওলানা আব্দুল হক আজাদ হাফিজাহুল্লাহর নাম উল্লেখিত থাকলেও আমরা পরিস্কার করে জানাচ্ছি যে, এই বইয়ের সাথে দলগতভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন ধরণের কোন সম্পর্ক নাই এবং ব্যক্তিগতভাবেও মাওলানা আব্দুল হক আজাদ হাফিজাহুল্লাহ বা অন্যকারো কোন সম্পর্ক নাই।
রাজনৈতিক মতপার্থক্য ও তার পক্ষে নানা যুক্তি-তর্ক জারি রাখা সত্বেও ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতিতে সৌহার্দ্য ও পারস্পরিক সম্মান করার নীতিকে বিশ্বাস করে।
মাওলানা শাকের হোসাইন শিবলীর সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, এই বই নিছকই লেখকের নিজস্ব চিন্তা ও উদ্যোগ। লেখক নিজেও কোনভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে সম্পৃক্ত না।
ফলে, এই বইকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তৎসংশ্লিষ্ট কাউকে সমালোচনার বিষয় না বানানোর অনুরোধ করা যাচ্ছে।
মাআসসালাম
শেখ ফজলুল করীম মারুফ
সহকারী মহাসচিব ও প্রচার বিভাগীয় প্রধান
ইসলামী আন্দোলন বাংলাদেশ