বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি করে মোট চারটি ফ্লাইট রয়েছে। এছাড়া সৌদি আরবের সৌদিয়া এয়ারলাইনসের তিনটি এবং রিয়াদ এয়ারের তিনটি ফ্লাইটও স্থগিতের তালিকায় রয়েছে।
বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ফ্লাইট চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় ব্যাপক পরিবর্তন আসতে পারে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থগিত ফ্লাইটের যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের কাছ থেকে সর্বশেষ সময়সূচি ও ফ্লাইটের সার্বিক অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিভি/বিএস/এসজি