কলকাতার যুবভারতী স্টেডিয়ামে লড়াই করেও হেরে যায় ভারত। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচে ভারত হারে ৪-০ গোলের ব্যবধানে।
ঘরের মাঠে ভারত হারলেও গ্যালারিতে উপস্থিত হওয়া ৫০ হাজার দর্শক মুগ্ধ রায়ান-মনবীরদের লড়াই দেখে। কারণ ম্যাচে জেতা–হারার চেয়েও বড় হয়ে ওঠে ব্রাজিলের মতো প্রিয় দলের তারকাদের চোখের সামনে দেখতে পারা।
চোখের সামনে, সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ছুটছেন বল পায়ে—ভারতের মাটিতে এমন কিছু দেখা সত্যিই চোখের শান্তি!যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারিতে হাজির হওয়া দর্শক তাই মুগ্ধ। তারা হার জিতের চেয়ে খেলাটা উপভোগ করেছেন।