২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

​লতিফ সিদ্দিকীকে পুলিশে দিল জনতা

আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ১২:৪৯:০৯ অপরাহ্ন
​লতিফ সিদ্দিকীকে পুলিশে দিল জনতা
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অবরুদ্ধ রেখে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে পুলিশে দিয়েছে উত্তেজিত জনতা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টার এই ঘটনা ঘটে।

সেখানে আওয়ামী লীগের গোপন বৈঠক চলছিল, এমন দাবিতে তাদের অবরুদ্ধ করা হয়।
জানা যায়, ডিআরইউতে ৭১ মঞ্চ নামে একটি সংগঠনের গোল টেবিল বৈঠক ছিল। সেখানে লতিফ সিদ্দিকী যোগ দেন। সাংবাদিক ও শিক্ষক পরিচয়ে আরও কয়েকজন সেখানে উপস্থিত হন।  

এরপর উত্তেজিত জনতা তাদের অবরুদ্ধ করে রাখে। জনতার দাবি, সেখানে আওয়ামী লীগের গোপন বৈঠক চলছিল। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপর একে একে তিনটি পুলিশের গাড়ি লতিফ সিদ্দিকীসহ বাকিদের নিয়ে যায়।

বিস্তারিত আসছে... 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ