২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পুলিশের উদ্যোগে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০৩:৫৮:০৮ অপরাহ্ন
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পুলিশের উদ্যোগে ওপেন হাউস ডে অনুষ্ঠিত
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ 

স্থানীয় পাহাড়ি বাঙালি জনগোষ্ঠীর মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় রাজস্থলী থানা পুলিশের উদ্যোগে উপজেলা সদরের বিভিন্ন শ্রেণীর দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৭ আগস্ট) সকাল ১০ টায় রাজস্থলী থানার উদ্যোগে থানার কনফারেন্স রুমে এই ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। 

রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে এসময় থানার অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন গ্রামের পাড়া কারবারি, ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এই ওপেন হাউস ডে' তে রাজস্থলী উপজেলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় করণীয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গুরুত্বারোপ করা হয়।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ