২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

তারেক রহমানকে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর অভিনন্দন, ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৭-০২-২০২৬ ১২:৪৫:১৮ অপরাহ্ন
তারেক রহমানকে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর অভিনন্দন, ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং। তিনি বলেছেন, বিএনপির এই বিজয় তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।

 
 

আজ মঙ্গলবার সকালে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এক্সে পোস্ট দেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী।

এক্স পোস্টে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং বলেন, বাংলাদেশের সাধারণ নির্বাচনে শক্তিশালী জনসমর্থন অর্জনের জন্য তারেক রহমানকে অভিনন্দন। এই ফলাফল তাঁর নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।

 

সিঙ্গাপুর–বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করতে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা প্রকাশ করেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী।

 
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ