২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

শপথের পর বিএনপির সংসদীয় দলের বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৭-০২-২০২৬ ১০:৫১:৪৯ পূর্বাহ্ন
শপথের পর বিএনপির সংসদীয় দলের বৈঠক

জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানের পর সংসদীয় দলের সভা করবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা সংসদ ভবনেই এই সভা অনুষ্ঠিত হবে। ওই বৈঠক থেকে সংসদ নেতা ও উপনেতা কে হবেন, তা ঠিক করা হবে।

এদিকে নির্বাচিত সরকারের মন্ত্রিসভার বিষয়ে ইতোমধ্যে কিছুটা ধারণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ।

 
 

 

তিনি জানিয়েছেন যারা দীর্ঘদিন ফ্যাসিস্ট আন্দোলন করেছেন, তারা মন্ত্রিসভায় স্থান পাবেন। যারা দুর্নীতির সঙ্গে আপস করেননি তারাও মন্ত্রিসভায় থাকবেন।

উল্লেখ্য, আজ মঙ্গলবার পর্যায়ক্রমে নির্বাচিত সংসদ সদস্য, সংবিধান সংস্কার পরিষদ ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। একটি হলো সংসদ সদস্যদের শপথ এবং পরবর্তীতে সংবিধান সংস্কার পরিষদের জন্য শপথ অনুষ্ঠিত হবে।

 
এছাড়া বিকেলে মন্ত্রিসভার শপথ হবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ