কুমিল্লায় হাসনাতের আসনে ট্রাকের জসিমের ভোট বর্জন
কুমিল্লা-৪ দেবিদ্বার সংসদীয় আসনে গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষ হওয়ার পর বিকাল সাড়ে চারটার দিকে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। আসনটিতে দেশের আলোচিত প্রার্থী এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন ট্রাক প্রতীকের জসিম উদ্দিন।
কমেন্ট বক্স