বাংলাদেশ সফর করা হংকংয়ের পিতাপুত্র চিকুনগুনিয়ায় আক্রান্ত
আপলোড সময় :
০৭-০৮-২০২৫ ১০:৪৬:৩৫ অপরাহ্ন
বাংলাদেশ সফর করা হংকংয়ের পিতাপুত্র চিকুনগুনিয়ায় আক্রান্ত
হংকংয়ে আরও তিন ব্যক্তি চিকুনগুনিয়া জ্বরে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে একজন ৭৯ বছর বয়সী নারী। তিনি চীনের গুয়াংডং প্রদেশের ফোশান শহর থেকে ফিরেছেন। অন্যদিকে এক পিতা ও তার ১০ বছর বয়সী পুত্র সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। হংকং স্বাস্থ্য বিভাগ বুধবার নিশ্চিত করেছে যে, চিকুনগুনিয়া জ্বরে আক্রান্ত তিনটি ঘটনাই নতুন আমদানি করা (ইমপোর্টেড) কেস। হংকংয়ের সেন্টার ফর হেলথ প্রোটেকশন (সিএইচপি) জানিয়েছে, তারা এই তিনটি কেসের অনুসন্ধান শুরু করেছে। সাউদার্ন ডিস্ট্রিক্টে বসবাসকারী ৭৯ বছর বয়সী ওই নারী ১লা জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ফোশানে আত্মীয়দের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। মশা তাকে কামড়েছে কিনা তা মনে করতে পারেননি। তবে সোমবার তিনি জ্বর ও অস্থিসন্ধিতে ব্যথা অনুভব করেন। পরদিন পোক ফু লামের কুইন ম্যারি হাসপাতালে চিকিৎসা নেন। অন্যদিকে, ৫৫ বছর বয়সী এক ব্যক্তি (যার দীর্ঘস্থায়ী রোগ রয়েছে) এবং তার ১০ বছর বয়সী ছেলে কাওয়াই চিং ডিস্ট্রিক্টে থাকেন। তারা ১২ জুলাই থেকে ৩রা আগস্ট পর্যন্ত বাংলাদেশ সফর করেন।বাংলাদেশের পোশাক
এর মধ্যে পিতা ২৭ জুলাই বাংলাদেশে অবস্থানকালেই উপসর্গ অনুভব করেন এবং ৪ আগস্ট হংকংয়ে ফিরে এক ক্লিনিকে যান। তার ছেলে মনে করতে পারে যে, মশা তাকে কামড়েছে। ১লা আগস্ট থেকে উপসর্গ দেখা দেয়। এরপর ২রা আগস্ট সে চিকিৎসা গ্রহণ করে। উভয়কেই মঙ্গলবার কাওয়াই চুংয়ের প্রিন্সেস মার্গারেট হাসপাতালে স্থানান্তর করা হয় এবং বর্তমানে তারা স্থিতিশীল অবস্থায় আছেন। স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে যে, যেহেতু তারা ইনকিউবেশন পিরিয়ডের পুরোটা বাংলাদেশে ছিলেন, তাই এই কেসগুলো ‘আমদানি করা’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
কমেন্ট বক্স