২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট নিয়ে আইসিসির নতুন সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর ডটকম
আপলোড সময় : ০৭-০২-২০২৬ ০৪:২৬:৪৪ অপরাহ্ন
ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট নিয়ে আইসিসির নতুন সিদ্ধান্ত

ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনার সঙ্গে টিকিট নিয়ে কাড়াকাড়ি। আর তা বিশ্বকাপের ম্যাচ হলে তো কথাই নেই। তবে এবারের বিশ্বকাপ তার ব্যাতিক্রম। টি-টোয়েন্টি বিশ্বকাপে বহুল প্রতীক্ষিত এই ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে না বলে সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তান সরকার।

 
 

 

এমন অনিশ্চয়তার মধ্যে ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় নির্ধারিত ভারত পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি আপাতত বন্ধ করে দিয়েছে আইসিসি।

সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় মুখোমুখি হওয়ার কথা ভারত, পাকিস্তান। তবে ম্যাচটি আদৌ মাঠে গড়াবে কি না, তা এখনো পরিষ্কার নয়। কারণ পাকিস্তান সরকারের না খেলার সিদ্ধান্ত মেনে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

 
 

 

এই পরিস্থিতিতে আইসিসি আপাতত ওই ম্যাচের টিকিট বিক্রি স্থগিত করেছে। যদি পাকিস্তান তাদের অবস্থান বদলায় এবং খেলতে রাজি হয়, তখন আবার টিকিট বিক্রি চালু করা হতে পারে বলে জানানো হয়েছে।

প্রথম দফায় টিকিট ছাড়ার পর মুহূর্তের মধ্যেই সব বিক্রি হয়ে যায়। দ্বিতীয় দফার অপেক্ষায় ছিলেন বহু সমর্থক।

 
এরই মধ্যে অনেকেই হোটেল, বিমান বুকিং সম্পন্ন করেছেন। পাকিস্তান শেষ পর্যন্ত না খেললে এসব সমর্থকের বড় আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

 

তবে পাকিস্তানের বিষয়ে এখনই কঠোর অবস্থানে যাচ্ছে না আইসিসি। বরং ভারতের বিপক্ষে খেলতে রাজি করাতে নেপথ্যে চেষ্টা চালানো হচ্ছে। বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষার পথেই হাঁটছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

 
 

 

বিসিসিআই এর সূত্র বলছে, ম্যাচের দিন স্টেডিয়ামে উপস্থিত থাকবে ভারত দল। পাকিস্তানের ইচ্ছার ওপর নির্ভর করছে ম্যাচ। 

 
 
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ