২৪ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

কক্সবাজারে শিশুকে ধ'র্ষ'ণের পর হত্যা, যুবক সোলাইমানের মৃত্যুদন্ড

আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ১২:৫৯:৪০ অপরাহ্ন
কক্সবাজারে শিশুকে ধ'র্ষ'ণের পর হত্যা, যুবক সোলাইমানের মৃত্যুদন্ড

কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক টেকনাফের বাসিন্দা সোলেমানকে অপহরণ, ধর্ষণ, হত্যা ও গুমের দায়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার রায় ঘোষণা করেছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে এ ঐতিহাসিক রায় দেওয়া হয়। ভুক্তভোগী ছিলেন মহেশখালী উপজেলার মাতারবাড়ির বাসিন্দা।

কক্সবাজার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌহিদ আনোয়ার ও রাষ্ট্রপক্ষের আইনজীবী মীর মোশাররফ হোসেন টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।


আদালত সূত্রে জানা গেছে, পরিকল্পিতভাবে ভুক্তভোগীকে অপহরণ করে ধর্ষণ ও হত্যার পর লাশ গুম করে সোলেমান। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনের পর আদালত তাকে দোষী সাব্যস্ত করেন।


রায় ঘোষণার সময় আদালত বলেন, এ ধরনের নৃশংস অপরাধ সমাজে আতঙ্ক সৃষ্টি করে। অপরাধীকে সর্বোচ্চ শাস্তি প্রদানের মাধ্যমেই ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব।


রায় ঘোষণার পর আদালত কক্ষ ও আশপাশে ভুক্তভোগী পরিবারের স্বজনদের কান্না ও স্বস্তির মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। 


সেলিম উদ্দিন, কক্সবাজার।
 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ