২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

নির্বাচনী কাজে বিএনপির হামলা অভিযোগ, ১১ দলীয় জামায়াত জোটের সংবাদ সম্মেলন

আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০৫:৩০:১৭ অপরাহ্ন
নির্বাচনী কাজে বিএনপির হামলা অভিযোগ, ১১ দলীয় জামায়াত জোটের সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে সদর-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আহসান হাবীব মাসুদের সমর্থনে জোটের যৌথ ঘোষণা এবং নির্বাচনী কাজে বিএনপির হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। ১১ দলীয় জোটের সদর আসন নির্বাচন কমিটির উদ্যোগে আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের হল রুমে সংবাদ সম্মেলনটি হয়।

এরপর সদর আসনে জোট মনোনীত প্রার্থী আহসান হাবীব মাসুদ টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উপর বিএনপির হামলার বিবরণ তুলে ধরেন। গত ২৬ জানুয়ারি গোপালপুরে জামায়াতের নারী কর্মীদের উপর হামলার নিন্দা জানান।

 
প্রশাসনের কাছে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। 

 

এছাড়া সদর, গোপালপুর, ধনবাড়ি, ঘাটাইল, ভূঞাপুর ও কালিহাতী বিএনপির পদধারী নেতাদের নাম উল্লেখ করে সুনির্দিষ্ট অভিযোগ করেন। তিনি বলেন, প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। মামলাও করা হয়েছে।

 
প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোন প্রতিকার পাওয়া যায়নি। 

 

আহসান হাবীব মাসুদ আরো বলেন, এভাবে নির্বাচনী কাজে বাধা প্রদান করলে লেভেল প্লেয়িং ফিল্ড তো আর থাকলো না। ১২ ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ১১ দলীয় জোট কার্যকর প্রতিরোধ গড়ে তুলবে। প্রশাসন যদি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে তাহলে ১১ দলীয় জোট বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।

 
৫ আগস্টের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে; সুতরাং আর কেউ ফ্যাসিবাদের আমদানি করতে চাইলে তা শক্ত হাতে প্রতিরোধ করা হবে ইনশাআল্লাহ। 

 

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, এনসিপির জেলা আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন, সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুর রহিম, সেক্রেটারি মাওলানা কামরুল হাসান, খেলাফত মজলিসের জেলা সহসভাপতি মুফতি আব্দুর রহমান মাদানি, সেক্রেটারি মাওলানা শহীদুল ইসলাম, এবি পার্টির জেলা সমন্বয়ক অ্যাডভোকেট আলাউদ্দিন খালিদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা জায়েদ হাবিব, শহর জামায়াতের আমির অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সদর আমির অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, সেক্রেটারি আলমগীর হোসেন, শহর সেক্রেটারি সাইফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের পৌর সভাপতি মাওলানা ওলিউল্লাহ, ইসলামি ছাত্রশিবিরের জেলা সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের, সাবেক জেলা সভাপতি মাজহারুল ইসলাম, ছাত্রশিবির, ছাত্র মজলিশ ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। 

 
 
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ