২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মীরসরাইয়ে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২ ও আহত ৩

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২৮-০১-২০২৬ ১২:৩২:২১ অপরাহ্ন
মীরসরাইয়ে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২ ও আহত ৩

চট্টগ্রামের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় মাদরাসা ছাত্রীসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের জাহেদিয়া মাদরাসার সামনে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চট্টগ্রামমুখী লেনে সৃষ্টি হয় তীব্র যানজট।

 

 

নিহত ছাত্রীর নাম খাদিজা মাশমুম (১৫)। সে বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী। অন্যজনের পরিচয় এখনো জানা যায়নি। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয়ও পাওয়া যায়নি।

জানা যায়, আজ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদরাসার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি পুকুরে পড়ে যায়। এ সময় দুজন নিহত হয় ও তিনজন আহত হয়। গুরুতর আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম যাওয়ার পথে বড়তাকিয়া এলাকায় জটলা দেখে নেমেছি। দুর্ঘটনার বিষয়টি দেখে ফায়ার সার্ভিস, থানা পুলিশকে খবর দিয়েছি। দুজন নিহত হওয়ার খবর পেয়েছি। হাসপাতালে ৩ জনকে নিয়ে গেছে আশঙ্কাজনক অবস্থায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ