২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

ময়মনসিংহের উদ্দেশে টঙ্গী অতিক্রম করলেন তারেক রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২৭-০১-২০২৬ ১২:২৬:০১ অপরাহ্ন
ময়মনসিংহের উদ্দেশে টঙ্গী অতিক্রম করলেন তারেক রহমান

ময়মনসিংহে জনসভায় যাওয়ার পথে টঙ্গী অতিক্রম করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) তিনি গুলশান বাসা থেকে ময়মসিংহের উদ্দেশে রওনা হন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার মহিউদ্দিন আহমেদ কালের কণ্ঠকে বলেন, আজ বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানের গাড়ি বহর টঙ্গী অতিক্রম করেছে। বেলা ১১টা ৫৯ মিনিটে তিনি চান্দনা চৌরাস্তা অতিক্রম করেন।

 

 

 
 

 

 

বেলা আড়াইটায় ময়মনসিংহে একটি জনসভায় ভাষণ দিবেন তারেক রহমান। সন্ধ্যা ৬টায় ঢাকা ফেরার পথে গাজীপুর রাজবাড়ী মাঠে জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে মহাসড়কের দুপাশে বিএনপির নেতাকর্মীরা তাদের দলীয় চেয়ারম্যানকে স্বাগত জানাতে পতাকা হাতে অবস্থান করছেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ