২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ময়মনসিংহের পথে তারেক রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২৭-০১-২০২৬ ১১:৩৯:১৩ পূর্বাহ্ন
ময়মনসিংহের পথে তারেক রহমান

নির্বাচনি সফরের অংশ হিসেবে ময়মনসিংহ সফরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১ টা ৪ মিনিটে গুলশান বাসা থেকে তিনি রওয়ানা হয়েছেন।

 

 

বিএনপির মিডিয়া উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

 

সফরসূচি অনুযায়ী, তিনি দুপুর ২টা ৩০ মিনিটে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে অংশ নেবেন।



ময়মনসিংহের সমাবেশ শেষে যাত্রাপথে তিনি আরও দুটি জনসভায় অংশ নেবেন। সন্ধ্যা ৬টায় গাজীপুরের রাজবাড়ি মাঠে এবং সন্ধ্যা ৭টায় উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন।

 

 

কর্মসূচি শেষে রাত ৮টায় তিনি গুলশানস্থ নিজ বাসভবনে পৌঁছবেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ