বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ‘একটি বিশেষ শক্তি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কিছু করার চেষ্টা করছে। যা জনগণ প্রতিহত করবে ইনশাআল্লাহ।’ রবিবার রাজধানীর শাহজাহানপুরে গণসংযোগের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
‘ঢাকায় কোনো আসন দেব না’ জামায়াতের একজন প্রার্থীর এমন মন্তব্যের জবাবে মির্জা আব্বাস বলেন, ‘ঢাকা শহরে তারা আমাদের কোনো সিট দেবেন না।
সাবেক এই মন্ত্রী বলেন, ‘আমার এলাকার জনগণ যেভাবে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে আমাকে ভালোবেসে ভোট দিয়েছিলেন, সেভাবে তারা আমার ও আমার দলের কার্যক্রম বিবেচনা করে আবারও ভোট দিয়ে নির্বাচিত করবেন, ইনশাআল্লাহ।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘চাঁদাবাজি’ নিয়ে দেখানো ডকুমেন্টারি বিষয়ে মির্জা আব্বাস বলেন, ‘একজন মানুষকে ঘায়েল করতে যেসব অস্ত্র দরকার তারা সব ব্যবহার করছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে মিথ্যা ডকুমেন্টারি বানানো হচ্ছে, বট বাহিনী দিয়ে সোশ্যাল মিডিয়া ভরিয়ে ফেলা হয়েছে।
নির্বাচনী এলাকার সমস্যা তুলে ধরে তিনি বলেন, ‘১৭ বছরে আমার এলাকাকে শেষ করে দেওয়া হয়েছে। মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস; এই এলাকা ধ্বংস করেছে। এই তিনটি থেকে এলাকাকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় প্রয়োজন।’