২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সরকারে এলে ইনসাফভিত্তিক উন্নয়ন করব

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২৩-০১-২০২৬ ১০:৫৪:২৩ পূর্বাহ্ন
সরকারে এলে ইনসাফভিত্তিক উন্নয়ন করব

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ইনসাফভিত্তিক উন্নয়ন করা হবে বলে অঙ্গীকার করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের ভোটে, তাদের ভালোবাসায়, তাদের সমর্থনে আমরা যদি দেশ সেবার সুযোগ পাই, সরকার গঠনের সুযোগ পাই তাহলে যৌক্তিকতার ভিত্তিতে, কোনো অলীক স্বপ্ন নয়, মিথ্যা ওয়াদা নয়, বাস্তবতার ভিত্তিতে আমাদের সর্বশক্তি এবং দেশের জনগণের যে সম্পদ, সেই সম্পদ দিয়ে আমরা ইনসাফভিত্তিক ‍উন্নয়ন এবং সমস্যা সামাধানের উদ্যোগ গ্রহণ করব।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় উত্তরবঙ্গ সফরের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

জামায়াত আমির বলেন, আমরা মানুষকে কেনার চিন্তা করি না।

 
আমরা মানুষের জীবনের প্রতি সম্মান দেখাই। যারা নিজেরাই এই কাজ করেন তারা উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে এখন চাপানোর চেষ্টা করছেন। ১০ টাকা কেজি চালের মতো অনেক কার্ডের লোভ দেখানো হচ্ছে। মানুষকে ফ্ল্যাট এখনই যেন হাতে তুলে দেওয়া হচ্ছে।
 
আমরা কিন্তু ওই সমস্ত চোরাপথে জনগণের যে ভোটের বৈধ অধিকার এবং পাওয়ার এটাকে আমরা প্রভাবিত করাকে ঘৃণা করি।

 

ডা. শফিকুর রহমান বলেন, আপনি যে দল বা ব্যক্তিকে পছন্দ করেন ঠিক তাকে নিসংকোচে ভোট দিবেন। আপনার একটি ভোটই নির্ধারণ করে দিবে আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব কারা পালন করবে। মনে রাখবে ভোট শুধু আপনার অধিকার নয়, এটি একটি পবিত্র দায়িত্ব।

 

 

 
পঞ্চগড়ে জামায়াতের সমাবেশ মঞ্চ প্রস্তুত, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
 

তিনি বলেন, ১৭ বছরের বস্তাপঁচা রাজনীতির বন্দোবস্ত পরিষ্কার করে সম্প্রীতির রাজনীতির চর্চার বিকাশ ঘটাতে হবে।

নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে দুদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন জামায়াত আমির। শুক্রবার বেলা ১১টায় পঞ্চগড়ে, দুপুর ২টায় দিনাজপুরে, বিকেল ৪টায় ঠাকুরগাঁওয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। পরদিন সকালে ডা. শফিকুর রহমান জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। ওই দিন সকাল ১০টায় তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

 
এরপর দুপুর ১২টায় বগুড়ায়, বিকেল ৪টায় সিরাজগঞ্জে, সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনায় জনসভা শেষ করে ঢাকায় ফিরবেন জামায়াত আমির।

 

 
 
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ