২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

সাভারে অবৈধ সিসা ও পাইরোলাইসিস কারখানায় অভিযান, ৫ কারখানা ভাঙচুর

আপলোড সময় : ২২-০১-২০২৬ ০৫:৪৮:১৪ অপরাহ্ন
সাভারে অবৈধ সিসা ও পাইরোলাইসিস কারখানায় অভিযান, ৫ কারখানা ভাঙচুর

সাভারে বায়ুদূষণকারী অবৈধ সিসা এবং পাইরোলাইসিস কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরস্থ মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে উপজেলার ভাকুর্তা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৫টি পাইরোলাইসিস কারখানা ভাঙচুরসহ একটি অবৈধ ব্যাটারি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ভাঙচুর করা অবৈধ পাইরোলাইসিস কারখানাগুলোর মধ্যে রয়েছে মোহাম্মদ সেলিমের টায়ার পাইরোলাইসিস, একতা টায়ার পাইরোলাইসিস, সারা টায়ার পাইরোলাইসিস, রায়হান টায়ার পাইরোলাইসিস ও ইলিয়াস মহাজনের টায়ার পাইরোলাইসিস কারখানা।

 
এ ছাড়া একই ইউনিয়নের মোগড়াকান্দা এলাকার সিলিকন ব্যাটারি লিমিটেড নামক কারখানাটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

 

পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. হাবিবুর রহমান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল ইসলাম বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বায়ুদূষণকারী, অবৈধ সিসা এবং পাইরোলাইসিস কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ রকম বায়ুদূষণকারী অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে একইভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

 

 

দিনব্যাপী পরিচালিত এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ পুলিশ এবং র‌্যাব-৪-এর একটি চৌকস দল উপস্থিত থেকে প্রয়োজনীয় আইনগত সহযোগিতা করে।

 
 
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ