২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সিলেটে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২১-০১-২০২৬ ১০:১৯:১৬ অপরাহ্ন
সিলেটে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান
সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার রাত ৯টা ২০ মিনিটে তিনি মাজারে পৌঁছান। মাজার জিয়ারত শেষে তারেক রহমান মাজার কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরও জিয়ারত করেন।

পরে রাত পৌনে ১০টার দিকে হজরত শাহপরান (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন তারেক রহমান।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী প্রথম আলোকে বলেন, দীর্ঘ ২০ বছর পর আজ সিলেটে আসলেন তারেক রহমান। এখান থেকেই আনুষ্ঠানিকভাবে কাল বৃহস্পতিবার জনসভার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান ও সদ্যপ্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াও প্রতিবার নির্বাচনের আগে মাজার জিয়ারতের পাশাপাশি সিলেটে প্রথম নির্বাচনী জনসভা করতেন।

তারেক রহমানের সঙ্গে সিলেটে এসেছেন তাঁর স্ত্রী জুবাইদা রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ একটি প্রতিনিধি দল।

মাজারের দুই পাশে আগে থেকে দাঁড়িয়ে থাকা নেতা-কর্মীরা নানা ধরনের স্লোগান দেন। অনেকে আবার ‘সিলেটি দামান্দ’ ও ‘দুলা ভাই, দুলা ভাই’ স্লোগান দেন
মাজারের দুই পাশে আগে থেকে দাঁড়িয়ে থাকা নেতা-কর্মীরা নানা ধরনের স্লোগান দেন। অনেকে আবার ‘সিলেটি দামান্দ’ ও ‘দুলা ভাই, দুলা ভাই’ স্লোগান দেনছবি: আনিস মাহমুদ
হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের সময় সিলেটের নেতাদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদীর, এম এ মালিক ও এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ উপস্থিত ছিলেন।

সড়কে নেতা-কর্মীদের ভিড়
ঢাকা থেকে বিমানযোগে রাত আটটার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। পরে তিনি গাড়িবহর নিয়ে শাহজালাল (রহ.)-এর মাজারে যান। এ বিমানবন্দর থেকে মাজার সড়কের স্থানে স্থানে দুই পাশে অবস্থানরত হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ তারেক রহমানকে অভিবাদন জানান। তিনি বাসের ভেতরে থেকে হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান।

নেতা-কর্মীরা সড়কে অবস্থান করায় তারেক রহমানকে বহনকারী বাস ঠিকমতো চলতে পারছিল না।  বিমানবন্দর থেকে মাজার পর্যন্ত আসতে প্রায় ১৫ মিনিট লাগে। তবে তারেক রহমানকে বহনকারী বাস প্রায় সোয়া এক ঘণ্টায় মাজারে আসে। মাজারের ফটকের সামনের সড়কে যখন নেতা-কর্মীদের চাপে গাড়ি এগোচ্ছিল না, তখন উপস্থিত মানুষজনদের উদ্দেশে কথা বলেন খন্দকার আবদুল মুক্তাদীর। তিনি সবাইকে রাস্তা থেকে সরে বাস চলাচলের সুযোগ দেওয়ার অনুরোধ জানান।

তারেক রহমানও হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান
তারেক রহমানও হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানানছবি: আনিস মাহমুদ
সরেজমিনে দেখা গেছে, শাহজালাল (রহ.)-এর মাজার ও আশপাশে বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি। পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ছিল উল্লেখ করার মতো। মাজারের প্রধান গেট থেকে তারেক রহমান হেঁটে ভেতরে ঢোকেন। এ সময় মাজারের দুই পাশে আগে থেকে দাঁড়িয়ে থাকা নেতা-কর্মীরা নানা ধরনের স্লোগান দেন। অনেকে আবার ‘সিলেটি দামান্দ’ ও ‘দুলা ভাই, দুলা ভাই’ স্লোগান দেন। তারেক রহমানও হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান।

সিলেট বিএনপির নেতা-কর্মীরা জানান, তারেক রহমানের সিলেট আগমনে নেতা-কর্মী ও সাধারণ মানুষজন উচ্ছ্বসিত। তাই তাঁর চলাচলের সড়কের দুই পাশে নেতা-কর্মীরা ছাড়াও সাধারণ মানুষজন দাঁড়িয়ে অভিবাদন জানান।

আরও পড়ুন
সিলেট সফরে শ্বশুরবাড়িতেও যাবেন তারেক রহমান
২০ জানুয়ারি ২০২৬
সিলেট সফরে শ্বশুরবাড়িতেও যাবেন তারেক রহমান
যাবেন শ্বশুরবাড়িও
শাহজালাল মাজার জিয়ারতের পর তারেক রহমান হজরত শাহপরান (রহ)-এর মাজারের উদ্দেশে রওনা হন। শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের পর তিনি দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে যাবেন।

শ্বশুরবাড়িতে জুবাইদার পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও জুবাইদার পরিবারের প্রয়াত সদস্যদের স্মরণে মিলাদ মাহফিল শেষে তিনি এবং তাঁর সফরসঙ্গীসহ দলীয় নেতা-কর্মী ও এলাকার লোকজনের জন্য খাবার পরিবেশন করা হবে। ‘শিরণি’ হিসেবে এটি বিতরণ করা হবে।

বিমানবন্দর থেকে মাজার সড়কের স্থানে স্থানে দুই পাশে অবস্থানরত হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ তারেক রহমানকে অভিবাদন জানান
বিমানবন্দর থেকে মাজার সড়কের স্থানে স্থানে দুই পাশে অবস্থানরত হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ তারেক রহমানকে অভিবাদন জানানছবি: আনিস মাহমুদ
শ্বশুরবাড়িতে কিছু সময় কাটানোর পর রাত্রিযাপনের জন্য সস্ত্রীক বিমানবন্দরের পাশে পাঁচ তারকাবিশিষ্ট গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে যাবেন তারেক রহমান।

আগামীকাল সিলেটে যত কর্মসূচি
বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা জানান, কাল বৃহস্পতিবার সকাল ১০টায় গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অরাজনৈতিক কিছু তরুণের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। পরে বেলা ১১টার দিকে তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত প্রথম নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।

সিলেটের জনসভা শেষে তারেক রহমান সড়ক পথে ঢাকায় ফিরবেন। এ সময় তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দুটি জনসভায় বক্তব্য দেবেন। এসব সভায় তিনি জেলাগুলোর বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ