তুষারধারায় শিক্ষা প্রতিষ্ঠান পরিচালক ঐক্য ফোরাম গঠিত তুষারধারা আ/এ, কদমতলী, ঢাকায় অবস্থিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের ঐক্যবদ্ধ প্লাটফর্ম তৈরী হয়েছে।তুষারধারায় শিক্ষা প্রতিষ্ঠান পরিচালক ঐক্য ফোরাম নামে একটি শিক্ষা ও সেবামূলক সংগঠন যাত্রা শুরু করেছে।
গত ২৩ আগস্ট ২০২৫ (শনিবার): তুষারধারা যুব ফোরামের অস্থায়ী কার্যালয়ে মুফতি নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় “তুষারধারা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালক ঐক্য ফোরাম” নামে একটি সামাজিক সংগঠন গঠিত হয়।
সভায় সংগঠন পরিচালনার জন্য নীতিমালা প্রণয়ন, ৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন, বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজন, আন্তঃসহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখা এবং প্রতি মাসে সাধারণ সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়। গঠনতন্ত্র প্রণয়নের জন্য তিন সদস্যের উপ-কমিটি করা হয়েছে। তারা হলেন— রিয়াজুল ইসলাম, আসাদুজ্জামান ও আব্দুল্লাহ আল তাকদীর। কমিটি আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে খসড়া নীতিমালা প্রস্তাব করবে।
এছাড়া ৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সদস্যরা হলেন— মুফতি নাজমুল হাসান (জামিয়া ওমর বিন খাত্তাব), কাজী সাইফুর রহমান পাভেল (তুষারধারা হাই স্কুল), মো: হুমায়ুন কবীর (মহিউদ্দিন বাদল কলেজিয়েট স্কুল), মো: আজাদুজ্জামান (ইম্পেরিয়াল আইডিয়াল স্কুল), মো: রিয়াজুল করীম ভূইয়া (হিসনুল কুরআন একাডেমি), মাওলানা ইসমাইল হোয়েন বেলায়েত (বায়তুল আমান মাদরাসা), মো: আফজাল হোসেন (ডিলাইট হাই স্কুল) এবং হাফেজ মো: জাহিদুল ইসলাম (তুষারধারা কবরস্থান মাদরাসা)। সভায় সিদ্ধান্ত হয়— সকল শিক্ষা প্রতিষ্ঠান পরিচালকগণ ফোরামের সদস্য হিসেবে বিবেচিত হবেন।