২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবন থেকে ২ মরদেহ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০৪:০৬:১৬ অপরাহ্ন
সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবন থেকে ২ মরদেহ উদ্ধার

সাভারে পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’ থেকে আবারও উদ্ধার হলো আগুনে পোড়া দুইটি পোড়া মরদেহ। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লায় অবস্থিত ওই পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের টয়লেটের ভেতরে মরদেহ দুটি দেখতে পান স্থানীয়রা।

পুলিশের প্রাথমিক ধারণা, নিহতদের একজন নারী এবং অপরজন ছেলে শিশু হতে পারে। তবে মরদেহ দুটি পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের কয়েকজন শিক্ষার্থী প্রসাব করার জন্য কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করলে পোড়া মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ দুটি উদ্ধার করে।

সাভার মডেল থানার ওসি (অপারেশন) হেলাল উদ্দিন জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এর আগেও একই কমিউনিটি সেন্টার থেকে একাধিক অজ্ঞাত মরদেহ উদ্ধার হলেও এখনো কোনো ঘটনার রহস্য উদঘাটন হয়নি, যা স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি করেছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ