২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশ’ করার ঘোষণা ইনকিলাব মঞ্চের

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৭-০১-২০২৬ ০৯:৪৩:৪৮ পূর্বাহ্ন
এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশ’ করার ঘোষণা ইনকিলাব মঞ্চের

শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আগামী এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

গতকাল শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন।

এ সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ‘উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস জাস্টিস’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘বইলা গেছে হাদি ভাই, আমার হত্যার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

এর আগে জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

 
মিছিলটি রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থান কর্মসূচির পাশাপাশি সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা এবং হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন। বিকেল ৪টার দিকে ‘হাদি সমাবেশ’-এর ঘোষণা দিয়ে কর্মসূচি শেষ করা হয়।

 

সমাবেশের ঘোষণা দিয়ে আবদুল্লাহ আল জাবের বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে হাদি সমাবেশ করব।

 
সেখানে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। তারিখ ও সময় পরে জানিয়ে দেওয়া হবে। সমাবেশ থেকে একটাই বার্তা দেওয়া হবে—যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান নেবে, তারা কোনো দিন দেশের মাটিতে আশ্রয় পাবে না।’

 

সব রাজনৈতিক দলকে এই সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানানো হবে উল্লেখ করে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব বলেন, ‘সমাবেশে অংশ নিতে অনুরোধ জানিয়ে আমরা সব রাজনৈতিক দলের কাছে যাব।

 
এই সমাবেশের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো কী অবস্থান নেয়, তা স্পষ্ট হয়ে যাবে। এরপর আমরা ৩০০ আসনে ইনসাফের দাবিতে ছড়িয়ে পড়ব। আমরা কোনো বিএনপি, জামায়াত, এনসিপি বা চরমোনাই চিনি না; আমরা শুধু ইনসাফকে চিনি। যারা ইনসাফের পক্ষে দাঁড়াবে এবং হাদি হত্যার বিচারের দাবিতে সোচ্চার থাকবে, আমরা তাদেরই ভোট দেব। সমাবেশের পর আমাদের লড়াই ৩০০ আসনকে কেন্দ্র করে শুরু হবে।
 
’

 

মামলার অভিযোগপত্র প্রসঙ্গে আবদুল্লাহ আল জাবের বলেন, ‘ডিবি অফিস থেকে আমাদের বলা হয়েছে, যেদিন শহীদ ওসমান হাদিকে গুলি করা হয়, সেদিন পাঁচটি টিম ছিল। তাহলে চার্জশিটে শুধু যারা গুলি করেছে, তাদের নাম কেন? বাকি টিমগুলো কোথায়—আমরা তা জানতে চাই।’

জনগণ ও ভবিষ্যতে যারা রাষ্ট্রক্ষমতায় যাবে, তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, শহীদ হাদি হত্যাকাণ্ডের বিচারের পক্ষে থাকতে হবে। এর বিপক্ষে অবস্থান নিলে ভোটের ব্যবধান লাখ নয়, কোটি কোটিতে পৌঁছাবে। ওসমান হাদিকে শুধু স্মরণ করলেই হবে না, তাঁর হত্যার বিচার নিশ্চিত করতে হবে।’



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ