প্রতিদিন রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফলে বাইরে বের হওয়ার আগে কোথায় কী কর্মসূচি রয়েছে, তা জেনে নেওয়া জরুরি।
শুক্রবার (১৬ জানুয়ারি) দিনের উল্লেখযোগ্য কয়েকটি কর্মসূচি এক নজরে—
বিএনপির কর্মসূচি
সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের সমাধিস্থলে সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটোচালক দলের উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
একই সময় গুলশান-২ এর সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রামের ওপর আলোকচিত্র ও তথ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ জীবন ও সংগ্রাম নিয়ে ‘নাগরিক শোক সভা’ অনুষ্ঠিত হবে।
এ ছাড়া বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী সমঝোতা বিষয়ে দলটির অবস্থান তুলে ধরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
জাতীয় ছাত্রশক্তির কর্মসূচি
বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে একটি জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণভোটের গুরুত্ব, রাষ্ট্রীয় সিদ্ধান্তে জনগণের মতামত প্রতিফলনের দাবি এবং সংগঠনটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হবে।