রংপুর প্রতিনিধি:
রংপুরে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন। শনিবার সকাল ১১টার দিকে রংপুর শহরের কেন্দ্রীয় খামাড় মোড় এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করেও তারা যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগ পাচ্ছেন না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তারা লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চালুর আহ্বান জানান।
বিক্ষোভকারীরা আরও বলেন, মেধা ও যোগ্যতার সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে হলে লিখিত পরীক্ষা গ্রহণ ছাড়া অন্য কোনো বিকল্প নেই। অন্যথায় ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা বারবার বঞ্চিত হবেন।