দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১৮ জানুয়ারি বিকেলে চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে তার মা, বিএনপি চেয়ারপাসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেওয়ার কথা রয়েছে। ওই দিন রাতে চট্টগ্রামে অবস্থান করতে পারেন তারেক রহমান।
এ তথ্যটি জানিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান আজ বৃহস্পতিবার রাতে কালের কণ্ঠকে বলেন, ‘আগামী ১৮ জানুয়ারি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার যাবেন।
তিনি আরো বলেন, ‘তারেক রহমানের আগমনকে সামনে রেখে আমরা সব রকম প্রস্তুতি শুরু করেছি। তিনি ২০০৫ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের পক্ষে গণসংযোগ করতে সর্বশেষ চট্টগ্রামে এসেছিলেন। সে হিসেবে ২০ বছরের বেশি সময় পর তিনি চট্টগ্রামে আসছেন।
তবে এবারের চট্টগ্রাম সফরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফরসঙ্গী কারা হবেন তা জানাতে পারেননি মহানগর বিএনপির এই শীর্ষ নেতা।