২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

খুলনায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের

আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ১২:৪৪:৩৯ অপরাহ্ন
খুলনায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের

খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।

ফায়ার সার্ভিস জানায়, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ইজিবাইকের দু’জন যাত্রী নিহত হন। খবর পেয়ে সকাল ৮টা ৪২ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ডুমুরিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ