২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম গ্রেপ্তার

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ০৫-০১-২০২৬ ১০:৩৬:৩৩ পূর্বাহ্ন
আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম গ্রেপ্তার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তাজুল ইসলাম (৪৭) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে মাটিরাঙ্গা উপজেলা সদরের তবলছড়ি চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তাজুল ইসলাম তাইন্দং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।

থানা সূত্র জানায়, তাজুল ইসলামের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলাসহ মাটিরাঙ্গা থানায় বিভিন্ন অপরাধে ১১টি মামলা রয়েছে।

 

 

এ বিষয়ে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন বলেন, সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 
 
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ