২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

পাবনায় স্বতন্ত্র প্রার্থী পিন্টুসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০৫:৫৩:৩৩ অপরাহ্ন
পাবনায় স্বতন্ত্র প্রার্থী পিন্টুসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

 শতাংশ সমর্থক ভোটার তালিকায় ত্রুটি ও হলফনামায় মামলাসংক্রান্ত তথ্য গোপন করায় পাবনা-৪ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফা। এ ছাড়া আরো চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।  

রবিবার (৪ জানুয়ারি) পাবনা-৪ ও ৫ আসনের মনোনয়ন যাচাই-বাছাইয়ে তাদের মনোনয়ন বাতিল করা হয়। এর আগে আরো তিনটি আসনের চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

 

 

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের তথ্য মতে, পাবনা-১ আসনে দুই, পাবনা-২ আসনে ১, পাবনা-৩ আসনে ১ এবং পাবনা-৪ আসনে একজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। ২ থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাইয়ে এসব মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফা।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফা বলেন, বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে নির্বাচনী বিধি অনুযায়ী, কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে আগামী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রার্থিতা ফিরে পেতে পারেন সংশ্লিষ্ট প্রার্থীরা।

 
এসংক্রান্ত পরামর্শ সংশ্লিষ্টদের দেওয়া হচ্ছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ