বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সাথে সাক্ষাৎ করলেন বাংলাদেশ তাবলীগ জামাতের একটি দল ।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাবলিগ জামাত বাংলাদেশের আমীরের পক্ষ থেকে শোক প্রকাশ।
আজ ৩রা জানুয়ারি ২০২৬, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তাবলিগ জামাত বাংলাদেশের আমীর সৈয়দ ওয়াসিফুল ইসলাম। তাঁর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল (জামাত) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ‘তাজিয়াত’ বা শোকবার্তা পৌঁছে দেন। প্রতিনিধি দলটি এসময় আনুষ্ঠানিকভাবে শোকবই স্বাক্ষর করেন এবং মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
কমেন্ট বক্স