শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে জাতীয় কবি নজরুল সেন্টার প্যারিসের বিদ্রোহ ও প্রতিবাদী কবিতা পাঠ
ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অমর যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের অনতিবিলম্বে বিচারের দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার প্যারিস, ফ্রান্সের উদ্যোগে বিদ্রোহ ও প্রতিবাদী কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় কবি নজরুল সেন্টার প্যারিসের বিদ্রোহ ও প্রতিবাদী কবিতা পাঠ
ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অমর যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের অনতিবিলম্বে বিচারের দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার প্যারিস, ফ্রান্সের উদ্যোগে বুধবার প্যারিসের একটি রেস্টুরেন্টে বিদ্রোহ ও প্রতিবাদী কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি কবি সোহেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক নজমুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা নজরুল গবেষক খোরশেদ আলম পাটওয়ারী।
কমেন্ট বক্স