২৩ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

জমিয়তের সঙ্গে বিএনপির নির্বাচনি সমঝোতা: জমিয়ত পেলে ৪ আসন

স্টাফ করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২৩-১২-২০২৫ ১২:৩৩:৩৫ অপরাহ্ন
জমিয়তের সঙ্গে বিএনপির নির্বাচনি সমঝোতা: জমিয়ত পেলে ৪ আসন

ধর্মভিত্তিক রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে নির্বাচনি সমঝোতা করেছে বিএনপি। মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।এর অংশ হিসেবে দলটিকে ৪ আসন দিয়েছে বিএনপি।জমিয়তের জন্য ছেড়ে দেওয়া আসনগুলো হলো: নীলফামারী-১ থেকে মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ থেকে মনির হোসাইন কাসেমী, সিলেট-৫ থেকে আমির উবায়দুল্লাহ ফারুক এবং ব্রাহ্মণবাড়িয়া-২ থেকে জুনায়েদ আল হাবিব। 

 

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী উপস্থিত ছিলেন। 

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, জমিয়তের সঙ্গে নির্বাচনি সমঝোতা করেছে বিএনপি। পরস্পরের আসনে প্রার্থী দেবে না বিএনপি ও জমিয়ত। 

 

 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ