২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

রাজস্থলীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত !

জ্যেষ্ঠ প্রতিবেদক | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর ডটকম
আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৮:২১:৫৪ অপরাহ্ন
রাজস্থলীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত !

"সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজস্থলীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।  
রবিবার (২৪ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন রাঙামাটি সমন্বয় কার্যালয়ের সহযোগিতায় রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এই বিতর্ক প্রতিযোগিতায় গ্রুপ পর্বে "অভাব নয় সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ" এবং ফাইলান পর্যায়ে "বৈষম্যহীন বাংলাদেশ গড়তে, দুর্নীতি নির্মূলের বিকল্প নেই"
এই দুটি বিষয়ে রাজস্থলী উপজেলার চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা তর্ক বির্তক করে দেশের দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন যুক্তি ও ধারণা বের করে আনে। এতে রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়, গাইন্দ্যা উচ্চ বিদ্যালয় এবং ঘিলাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। এতে ফাইনাল পর্যায়ে পক্ষ দল বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এই বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে ভুমিকা পালন করেন রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদ উল্লাহ। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হোসেন বেল্লাল, তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক তড়িৎ বড়ুয়া, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ওয়ালিওল ইসলাম। 

রাজস্থলী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ওমর ফারুক। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি এনামুল হক, সদস্য মনির হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থী। উল্লেখ যে, উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে।

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী (রাঙামাটি)

 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ