২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলির অভিযোগ, বিএনপির সাবেক এমপি সারোয়ার কারাগারে

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২১-১২-২০২৫ ০৬:৪৮:০৫ অপরাহ্ন
বৈষম্যবিরোধী আন্দোলনে গুলির অভিযোগ, বিএনপির সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ারকে (৬৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতের বিচারক মো. সিফাত উল্লাহ জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক এই সদস্য ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের ডামি নির্বাচনে ঈগল প্রতীকে অংশ নিয়ে দল থেকে বহিষ্কার হয়েছিলেন।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে হওয়া একটি মামলায় সাবেক এই এমপি আদালতে আত্মসমর্পণ করেন।

 
কিন্তু আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় সংশ্লিষ্ট বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

 

ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক (ওসি) শেখ মো. মোস্তাসিনুর রহমান বলেন, আদালতে আত্মসমর্পণের পর আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র জানায়, চলতি বছরের ১৫ এপ্রিল ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলী আদালতে মামলা করেন মো. আমীর হোসেন নামের এক ব্যক্তি। তিনি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাগিচাপুর দেবপুর গ্রামের বাসিন্দা।

 
এরপর চলতি বছরের ২৩ জুন আদালতের নির্দেশে ফুলপুর থানা পুলিশ মামলাটি এফআরআইভূক্ত করেন। এ ঘটনার পর থেকে মামলার আসামিরা পলাতক ছিলেন। 

 

মামলার এজাহারে বাদী দাবি করেন, ঘটনার দিন ফুলপুর পৌর এলাকায় শাহ শহীদ সারোয়ারের নেতৃত্বে মামলার আসামিরা বিস্ফোরণ দ্রব্যাদি এবং আগ্নেয়াস্ত্রে সুসজ্জিত হয়ে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা করে ককটেল ও গুলিবর্ষণ করে। এতে আমি মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হই।

 
 

 

 
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ