২৬ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

১২ দলীয় জোট ও জমিয়ত কে আসন ছাড়ের ইঙ্গিত দিয়েছে বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০২:৩১:২৬ অপরাহ্ন
১২ দলীয় জোট ও জমিয়ত কে আসন ছাড়ের ইঙ্গিত দিয়েছে বিএনপি
আসন নিয়ে সৃষ্ট মতবিরোধ নিষ্পত্তিতে যুগপৎ আন্দোলনে থাকা দল ও জোটগুলোর সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠক শুরু করেছে বিএনপি। বুধবার প্রথম দিনের বৈঠকে ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটকে একটি করে আসন ছাড়ের ইঙ্গিত দিয়েছে দলটি। এ ছাড়া, ১২ দলীয় জোটকে আরেকটি আসন ছাড় দেয়া নিয়েও আলোচনা আছে। এই দুই জোটের অন্য দলগুলোকে ভিন্নভাবে মূল্যায়নের আশ্বাস দিয়েছে বিএনপি। নির্ভরযোললগ্য সূত্র জানিয়েছে, পিরোজপুর-১ আসনে ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হায়দার ও নড়াইল-২ আসনের জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদকে আসন দেয়ার ব্যাপারে সবুজ সংকেত দেয়া হয়েছে। মোস্তফা জামাল হায়দারের দলের নিবন্ধন না থাকায় ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন। যার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে ২০শে ডিসেম্বর। বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোট ও বিকালে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করে দলটির লিয়াজোঁ কমিটি। বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ইকবাল হাসান মাহমুদ টুকু। এদিকে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি, ৬ দলীয় জোট গণতন্ত্র মঞ্চ ও গণফোরামের সঙ্গে আজ আসন ভাগাভাগি নিয়ে বৈঠকে বসবে বিএনপি। আগামীকাল (শুক্রবার) জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাম গণতান্ত্রিক ঐক্য ও বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপি’র সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। সব দলের সঙ্গে বৈঠক শেষে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। জানাগেছে,  জমিয়তকে ৪ টি
আসনে সবুজ সংক্ষেত দিয়েছে বিএনপি। আসন গুলো হলো সিলেট-৫ আসনে দলটির আমির মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মনজুরুল ইসলাম আফেন্দী -নীলফামারী-১, সহসভাপতি জুনায়েদ আল হাবিব বি বাড়ীয়া-২ এবং যুগ্মমহাসচিব মুফতি মনির কাসেমী নারায়ণগঞ্জ-৪ আসন। তবে এই চারটি আসনে
সন্তুষ্ট নয় কওমি ধারার প্রভাবশালী রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। 
উল্লেখিত আসন ছাড়াও চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে অন্তত আরো ৩ টি আসন চাচ্ছে জমিয়ত।
আসন গুলো হলো সিলেট৪ অথবা ৬ আসনে এডভোকেট মোহাম্মদ আলী বা মাও: ফখরুল ইসলাম, চট্টগ্রাম-৫ (হাটহাজারী)  আসনে মাও: নাছির উদ্দীন মনির, ময়মনসিংহ -১০ আসনে মাও: আব্দুল্লাহ আল বাকী। এছাড়া কিশোরগঞ্জ সদর আসনে মাওলানা মোহাম্মাদুল্লা জামী সক্রিয় রয়েছেন। দলীয় চূড়ান্ত মনোয়ন না পেলে তিনি স্বতন্ত্র হিসেবেও নির্বাচনে অংশ নিবেন বলে জানাগেছে।
জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা রুহুল আমীন নগরী সম্প্রতি ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের জানান, দেশের আট বিভাগে জমিয়তকে অন্তত ৮ টি আসনে জোটগত ছাড় দেয়া উচিত। আমরা বিএনপির জন্য সারা দেশে ভোট চাইবো, তারা আমাদেরকে সম্মানজনক আসন দেয়া
স্বাভাবিক দাবি। '
হাটহাজারী মাদরাসার মুহতামিম ও হেফাজতের কয়েকজন শীর্ষ নেতা চট্টগ্রাম-৫ আসনের জমিয়ত প্রার্থীর পক্ষে জোড়ালো সমর্থন জানানোর কারণে বিএনপি নড়েচড়ে বসেছে।

১২ দলীয় জোট ও সমমনা জোটের বৈঠক সূত্র জানায়,  কিশোরগঞ্জ-৫, কুষ্টিয়া-২ আসনসহ কয়েকটি আসন পুনর্বিবেচনার দাবি জানিয়েছে দুই জোটের মিত্ররা। এই বিষয়গুলো ইতিবাচকভাবে চিন্তাভাবনা করছে বিএনপি’র হাইকমান্ড বলে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে। এ ছাড়া, আগামী দিনে যুগপৎ আন্দোলনে থাকা সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করেছেন জোট মিত্ররা। তাদের দাবি- জাতীয় সরকারের যেন সব দলকেই মূল্যায়ন করা হয়। বিএনপি’র পক্ষ থেকে দুই জোটের নেতাদের আশ্বস্ত করা হয়েছে যে, তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করা হবে। যাদের মনোনয়ন দিয়ে মূল্যায়ন করা সম্ভব হচ্ছে না, তাদের সংসদের উচ্চকক্ষে নেয়ার পরিকল্পনা রয়েছে বিএনপি’র। গণতন্ত্র ও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে তারা। ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন, ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা আমাদের দাবিগুলো তুলে ধরেছি। তারা দীর্ঘ দিনের মিত্র হিসেবে তাদের সর্বোচ্চ মূল্যায়নের চেষ্টা করার কথা জানিয়েছেন। জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ মানবজমিনকে বলেন, আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা ৯টা আসন চেয়েছি। বিএনপি’র পক্ষে সমমনা জোটকে আসন দেয়ার ব্যাপারে আমাদের আশ্বস্ত করা হয়েছে। আর যাদেরকে এবার মনোনয়ন দেয়া সম্ভব হচ্ছে না, তাদেরকে ক্ষমতায় গেলে যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ